Articles by "ফটো-গ্যালারী"

সিপিএলের সব দলের স্কোয়াড
স্থানীয় সরকারের অনুমতি সাপেক্ষে আগামী ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে আয়োজিত হবে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। সে লক্ষ্যে সকল প্রস্তুতি নিয়ে রাখছে আয়োজকরা। যার ধারাবাহিকতায় অনলাইনে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে হয়ে গেছে প্লেয়ার্স ড্রাফটও।
যেখানে বাজিমাত করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবী, নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বেন ডাঙ্ক। ড্রাফটে সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ইউএস ডলারে বিক্রি হয়েছেন এ তিন খেলোয়াড়। ড্রাফটে তাদের চেয়ে বেশি দাম পাননি আর কেউ।
গত ২০১৭ সাল থেকে সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে খেললেও, এবার নাবীকে কিনে নিয়েছে সেইন্ট লুসিয়া জুকস। এছাড়া লামিচানে জ্যামাইকা তালাওয়াজ এবং বেন ডাঙ্ককে কিনে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ড্রাফটে সবমিলিয়ে ছিল ৫৩৭ জন খেলোয়াড়ের।
এবারের ড্রাফটে সর্বোচ্চ মূল্য ছিল ১ লাখ ৬০ হাজার ডলার। কিন্তু ড্রাফট থেকে কোন খেলোয়াড়ই এই মূল্য পাননি। কেননা এবারই প্রথমবারের মতো দেয়া হয়েছে ড্রাফটের বাইরে থেকেও খেলোয়াড় নেয়ার সুযোগ। সেটি কাজে লাগিয়ে সর্বোচ্চ মূল্য ১ লাখ ৬০ হাজার দামের খেলোয়াড় বাইরে থেকেই দলে ভিড়িয়েছে দলগুলো।
এই সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস লিনকে সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস, আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানকে বার্বাডোজ ট্রাইডেন্টস, রশিদের স্বদেশি কায়েস আহমেদকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং দক্ষিণ আফ্রিকান রাইলি রুশোকে দলে নিয়েছে সেইন্ট লুসিয়া জুকস।
একনজরে দেখে নেয়া যাক ছয় দলের স্কোয়াড
ত্রিনবাগো নাইট রাইডার্স
ডোয়াইন ব্রাভো, কাইরল পোলার্ড, সুনিল নারিন, কলিন মুনরো, ফাওয়াদ আহমেদ, ড্যারেন ব্রাভো, লিন্ডল সিমনস, খ্যারি পিয়েরে, টিম সেইফার্ট, সিকান্দার রাজা, অ্যান্ডারসন ফিলিপ, প্রবীণ তাম্বে, জেয়দেন সিয়ারলেস, আমির জাঙ্গু, টিয়ন ওয়েবস্টার, আকিল হোসেন এবং আলি খান।
গায়ানা আমাজন ওয়ারিয়র্স
ইমরান তাহির, নিকোলাস পুরান, ব্রেন্ডন কিং, রস টেলর, শিমরন হেটমায়ার, ক্রিস গ্রিন, কায়েস আহমেদ, কেমো পল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, নবীন উল হক, চন্দরপল হেমরাজ, কেভিন সিনক্লেয়ার, আশমিড নেড, ওডিয়ান স্মিথ, অ্যান্থনি ব্রেম্বল এবং জেসি সিং।
সেইন্ট লুসিয়া জুকস
রাইলি রুশো, মোহাম্মদ নবী, ড্যারেন স্যামি, কলিন ইনগ্রাম, আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামস, এনরিচ নর্ৎজে, চেমার হোল্ডা। ওবেড ম্যাকয়, রাহকিম কর্ণওয়াল, মার্ক দেয়াল, নূর আহমাদ, কিমানি মেলিয়াস, লেনিকো বাউচার, কাভেম হজ, জাভেল গ্লেন এবং সাদ বিন জাফর।
সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস
ক্রিস লিন, বেন ডাঙ্ক, এভিন লুইস, ফাবিয়ান অ্যালেন, রসি ফন ডান ডুসেন, সোহেল তানভীর, ইশ সোধি, শেলডন কটরেল, দীনেশ রামদিন, রায়াদ এমরিট, ডেনিস বুলি, আলঝারি জোসেফ, জশুয়া ডি সিলভা, ডমিনিক ড্রেকস, কলিন আর্চিলবাল্ড, জন রাস জাগেসার এবং সানি সোহেল।
বার্বাডোজ ট্রাইডেন্টস
রশিদ খান, জেসন হোল্ডার, মার্কাস স্টয়নিস, হ্যারি গার্নি, অ্যালেক্স হেলস, জনসন চার্লস, শাই হোপ, হেইডেন ওয়ালশ জুনিয়র, অ্যাশলে নার্স, জোনাথন কার্টার, রেয়মন রেইফার, কাইল মায়েস, জশুয়া বিশপ, নিম ইয়ং, জাস্টিন গ্রেবস, রহমানউল্লাহ গুরবাজ এবং শায়ান জায়াঙ্গির।
জ্যামাইকা তালাওয়াজ
আন্দ্রে রাসেল, সন্দ্বীপ লামিচানে, কার্লোস ব্রাথওয়েট, রভম্যান পাওয়েল, তাবরাইজ শামসি, গ্লেন ফিলিপস, চ্যাডউইক ওয়ালটন, ওশান থমাস, আসিফ আলি, ফিদেল এডওয়ার্ডস, প্রিস্টন ম্যাকসুইন, আন্দ্রে ম্যাকার্থি, নিকোলাস কির্টন, জেভর রয়্যাল, এনক্রুমা বোনার, ভিরাসামি পারমল এবং রায়ান পারসৌ।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget