Articles by "ক্রিকেট"

করোনার ভয়াল থাবায় স্তব্ধ প্রায় গোটা দুনিয়া

। থেমে গেল গতির ক্রিকেটও।

অবশেষে ১১৬ দিন পর মাঠে ফিরলো ক্রিকেট!

ময়দানে লড়াই হয় ওয়েস্ট ইন্ডিজ বনাম ক্রিকেটের পিতা তথা ইংল্যান্ডের বিপক্ষে।

প্রথম ম্যাচে জয় চিনিয়ে নেয় ক্যারিবীয়রা।
No photo description available.

সিপিএলের সব দলের স্কোয়াড
স্থানীয় সরকারের অনুমতি সাপেক্ষে আগামী ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে আয়োজিত হবে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। সে লক্ষ্যে সকল প্রস্তুতি নিয়ে রাখছে আয়োজকরা। যার ধারাবাহিকতায় অনলাইনে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে হয়ে গেছে প্লেয়ার্স ড্রাফটও।
যেখানে বাজিমাত করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবী, নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বেন ডাঙ্ক। ড্রাফটে সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ইউএস ডলারে বিক্রি হয়েছেন এ তিন খেলোয়াড়। ড্রাফটে তাদের চেয়ে বেশি দাম পাননি আর কেউ।
গত ২০১৭ সাল থেকে সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে খেললেও, এবার নাবীকে কিনে নিয়েছে সেইন্ট লুসিয়া জুকস। এছাড়া লামিচানে জ্যামাইকা তালাওয়াজ এবং বেন ডাঙ্ককে কিনে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ড্রাফটে সবমিলিয়ে ছিল ৫৩৭ জন খেলোয়াড়ের।
এবারের ড্রাফটে সর্বোচ্চ মূল্য ছিল ১ লাখ ৬০ হাজার ডলার। কিন্তু ড্রাফট থেকে কোন খেলোয়াড়ই এই মূল্য পাননি। কেননা এবারই প্রথমবারের মতো দেয়া হয়েছে ড্রাফটের বাইরে থেকেও খেলোয়াড় নেয়ার সুযোগ। সেটি কাজে লাগিয়ে সর্বোচ্চ মূল্য ১ লাখ ৬০ হাজার দামের খেলোয়াড় বাইরে থেকেই দলে ভিড়িয়েছে দলগুলো।
এই সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস লিনকে সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস, আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানকে বার্বাডোজ ট্রাইডেন্টস, রশিদের স্বদেশি কায়েস আহমেদকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং দক্ষিণ আফ্রিকান রাইলি রুশোকে দলে নিয়েছে সেইন্ট লুসিয়া জুকস।
একনজরে দেখে নেয়া যাক ছয় দলের স্কোয়াড
ত্রিনবাগো নাইট রাইডার্স
ডোয়াইন ব্রাভো, কাইরল পোলার্ড, সুনিল নারিন, কলিন মুনরো, ফাওয়াদ আহমেদ, ড্যারেন ব্রাভো, লিন্ডল সিমনস, খ্যারি পিয়েরে, টিম সেইফার্ট, সিকান্দার রাজা, অ্যান্ডারসন ফিলিপ, প্রবীণ তাম্বে, জেয়দেন সিয়ারলেস, আমির জাঙ্গু, টিয়ন ওয়েবস্টার, আকিল হোসেন এবং আলি খান।
গায়ানা আমাজন ওয়ারিয়র্স
ইমরান তাহির, নিকোলাস পুরান, ব্রেন্ডন কিং, রস টেলর, শিমরন হেটমায়ার, ক্রিস গ্রিন, কায়েস আহমেদ, কেমো পল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, নবীন উল হক, চন্দরপল হেমরাজ, কেভিন সিনক্লেয়ার, আশমিড নেড, ওডিয়ান স্মিথ, অ্যান্থনি ব্রেম্বল এবং জেসি সিং।
সেইন্ট লুসিয়া জুকস
রাইলি রুশো, মোহাম্মদ নবী, ড্যারেন স্যামি, কলিন ইনগ্রাম, আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামস, এনরিচ নর্ৎজে, চেমার হোল্ডা। ওবেড ম্যাকয়, রাহকিম কর্ণওয়াল, মার্ক দেয়াল, নূর আহমাদ, কিমানি মেলিয়াস, লেনিকো বাউচার, কাভেম হজ, জাভেল গ্লেন এবং সাদ বিন জাফর।
সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস
ক্রিস লিন, বেন ডাঙ্ক, এভিন লুইস, ফাবিয়ান অ্যালেন, রসি ফন ডান ডুসেন, সোহেল তানভীর, ইশ সোধি, শেলডন কটরেল, দীনেশ রামদিন, রায়াদ এমরিট, ডেনিস বুলি, আলঝারি জোসেফ, জশুয়া ডি সিলভা, ডমিনিক ড্রেকস, কলিন আর্চিলবাল্ড, জন রাস জাগেসার এবং সানি সোহেল।
বার্বাডোজ ট্রাইডেন্টস
রশিদ খান, জেসন হোল্ডার, মার্কাস স্টয়নিস, হ্যারি গার্নি, অ্যালেক্স হেলস, জনসন চার্লস, শাই হোপ, হেইডেন ওয়ালশ জুনিয়র, অ্যাশলে নার্স, জোনাথন কার্টার, রেয়মন রেইফার, কাইল মায়েস, জশুয়া বিশপ, নিম ইয়ং, জাস্টিন গ্রেবস, রহমানউল্লাহ গুরবাজ এবং শায়ান জায়াঙ্গির।
জ্যামাইকা তালাওয়াজ
আন্দ্রে রাসেল, সন্দ্বীপ লামিচানে, কার্লোস ব্রাথওয়েট, রভম্যান পাওয়েল, তাবরাইজ শামসি, গ্লেন ফিলিপস, চ্যাডউইক ওয়ালটন, ওশান থমাস, আসিফ আলি, ফিদেল এডওয়ার্ডস, প্রিস্টন ম্যাকসুইন, আন্দ্রে ম্যাকার্থি, নিকোলাস কির্টন, জেভর রয়্যাল, এনক্রুমা বোনার, ভিরাসামি পারমল এবং রায়ান পারসৌ।

করোনামুক্ত হলেন নাজমুল ইসলাম অপু
নাজমুল ইসলাম অপু
করোনা থেকে মুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাজমুল ইসলাম অপু। করোনা থেকে মুক্তি মিলেছে তার বাবা-মায়েরও।
বুধবার সংবাদমাধ্যমকে নিজেই করোনা মুক্তির খবর জানান বাঁ হাতি স্পিনার নাজমুল। ‘নাগিন’ খ্যাত এই ক্রিকেটার বলেন, “এখন আমি পুরোপুরি সুস্থ। গত পরশু টেস্ট করতে দিয়েছিলাম। আজকে একটু আগে রিপোর্ট দিয়েছে। সবারই নেগেটিভ আসছে।”
“আসলে করোনা থেকে মুক্তির অনুভূতিটা বলে বোঝানো যাবে না। এত দিন যে বিষণ্নতায় ভুগছিলাম, কী হবে বা কী হচ্ছে এটা থেকে মুক্তি পেয়েছি। এই আনন্দটা অন্যরকম। মুক্তির আনন্দ যাকে বলে।”
২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন নাজমুল অপু ও তার বাবা মা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসা থেকেই চিকিৎসা নিয়েই সুস্থ হলেন তারা।
নাজমুল অপু ছাড়াও ক্রিকেটারদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও বর্তমান অধিনায়ক তামিম ইকবালের ভাই জাতীয় দলের সাবেক খেলোয়াড় নাফিস ইকবাল। তারাও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

 আমাকে কি পাগল মনে হয়?’
মহেন্দ্র সিং ধোনি
তিনি সন্তানের কাছে যোগ্য পিতা। স্ত্রী কাছে রোমান্টিক স্বামী। ভারতীয় ক্রিকেটে তিনি ক্যাপ্টেন কুল।  ভারতীয় ক্রিকেটে ইস্পাতকঠিন অথচ হিমশীতল স্নায়ুর অধিকারী যদি কেউ হন, তবে তিনি মহেন্দ্র সিং ধোনি।
সচরাচর মাঠে মেজাজ হারান না। জয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেন না। পরাজয়ে ভেঙে পড়েন না। বরং মাঠে ফিরে এসে প্রত্যাঘাত করেন। এই ধোনিও কিন্তু রেগে যেতে পারেন। এবং রেগে গিয়েওছিলেন। সম্প্রতি এরকম একটা ঘটনার কথাই ফাঁস করলেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব।
ঘটনা আজকের নয়। গত বছর ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলছিল ভারত। সেবার কোহলির অনুপস্থিতিতে অধিনায়কত্ব করছিলেন রোহিত শর্মা। ধোনি বহুদিন হল অধিনায়কত্ব ছেড়েছেন। 
তবে দল যদি কঠিন বিপদে পড়ে যায়, তখন কঠিন মুহুর্তে সিদ্ধান্ত নিতে দেখা যায় সাবেক কাপ্তানকে । এমনকী কোহলিকেও দেখা যায় কোনো সিদ্ধান্ত নিতে গেলে ধোনির দিকেই তাকিয়ে থাকেন। কখনো তো কোহলির আগেই থার্ড আম্পায়ার কলের সিদ্ধান্ত জানিয়ে দেন ধোনি। দেশকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ককে এভাবেই সম্মান জানায় ভারতীয় দল। 

তো ইন্দোরে ওই ম্যাচ চলাকালীন মার খাচ্ছিলেন কুলদীপ। বলে বলে ছয় মারছিল ব্যাটসম্যান। কুলদীপ অসহায়ভাবে ধোনির দিকেই তাকাচ্ছিলেন। ধোনি তাকে সাহস দিয়ে বলেন, কোনো ব্যাপার নয়, বল আর একটু ফুল লেংথে ফেললেই হবে। পরের ওভারে সেই বল করলে আবার রিভার্স সুইপে চার মারেন ব্যাটসম্যান। কুলদীপ তো আতান্তরে পড়ে যান। 

সেই সময় ধোনি বলেন, ফিল্ডিংটা অন্যরকম করতে। বলেন, কভার তুলে দিয়ে একজন ফিল্ডারকে ডিপে রাখতে। আর পয়েন্টকে একটু উপরে তুলে আনতে। তা শুনে কুলদীপ বলেন, যা ফিল্ডিং আছে, তাই-ই ঠিক আছে। তিনি স্বচ্ছন্দে বল করতে পারবেন। এতেই মেজাজ হারান ধোনি। বলেন, ৩০০টা ম্যাচ খেলছি, আমাকে কি পাগল মনে হয়? অর্থাৎ এমনি এমনি যে ফিল্ডিং পরিবর্তনের কথা বলছেন না, তা বুঝিয়ে দেন। যাই হোক ধোনির ইচ্ছেমতো সাজানো হয় ফিল্ড। এবং তারপর উইকেটও পান কুলদীপ।

আজ ভারতীয় বোলিংয়ের অন্যতম স্তম্ভ এই স্পিনার। তবে এই সাফল্যের দিনেও ধোনির শাসন ভোলেননি তিনি। সমক্ষে বলতেও কসুর করেন না। আসলে কথা বলে, শাসন করা তাহার সাজে সোহাগ করে যে সবার মাঝে। সমস্ত তরুণ খেলোয়াড়রা আজও যে ধোনিকে সম্মান করেন তা এই কারণেই


তামিমকে বলা তার বাবার শেষ কথা
মৃত্যুর আগে তামিমকে বলা তার বাবার শেষ কথা ছিল…
গত ২০ মার্চ, ২৯ বছর পূর্ণ করেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিন ধরণের ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবালই। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তামিম ইকবালের জন্মদিনে বড় করে এক সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছিল। যেখানে তামিম কথা বলেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে।
[মৃত্যুর আগে তামিমকে বলা তার বাবার শেষ কথা ছিল…]
তামিমের বেড়ে ওঠা, ক্রিকেট বেঁছে নিতে পরিবারের সদস্যদের প্রভাব, নিজের ক্যারিয়ারে বাবার স্বপ্নপূরণের চেষ্টা- এসব জানান তামিম। ক্রিকেট খেলার শুরুটা পরিবারের প্রভাব থেকেই।
ক্রিকবাজকে তামিম-
‘আমার জন্য খেলাটাকে বেছে নেওয়া খুবই সহজ ছিল। ১৯৯৭ সালে আইসিসি কোয়ালিফায়ারে জেতার পর ক্রিকেট খেলাটা দেশে জনপ্রিয়তার তুঙ্গে ছিল। আমি ক্রিকেট খেলাটাকে ভালবেসেছিলাম বোধহয় এই কারণে যে আমার চাচা (আকরাম খান) সব স্তরের ক্রিকেট খেলতেন এবং লোকজন তাঁকে অনুসরণ করতো। আমার বড় ভাইও (নাফিস ইকবাল) ক্রিকেট খেলতেন। তাই ক্রিকেট খেলাটা আমার জন্য সারপ্রাইজের মতো ছিলনা কখনোই। চট্টগ্রামে আমাদের বাড়ি স্টেডিয়াম থেকে পাঁচ মিনিট হাঁটা দুরত্বে।
আমার বাবা সবসময় চাইতেন যেনো আমি ক্রিকেট খেলি। তিনি বিকলাঙ্গ ছিলেন, অসুস্থতার কারণে পা হারিয়েছিলেন। তিনি তার কৃত্রিম পা দিয়ে আম্পায়ারিং করতেন, যেনো আমি ব্যাটিং করে যাই। তার স্বপ্ন ছিল যে আমি একদিন বাংলাদেশ দলের হয়ে খেলবো। আমি আমার বাবার খুব ন্যাওটা ছিলাম। সাধারণত ছেলেরা মায়ের ন্যাওটা হয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা উল্টা ছিল।
যেদিন আমার বাবা মারা গেলেন সেদিন আমার অনূর্ধ্ব-১৩ দলের হয়ে খেলার কথা। হার্ট অ্যাটাক হলে যখন তাঁকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয় শেষকথা যেটা তিনি আমাকে বলেছিলেন- ‘চিন্তা করোনা, বিছানাতে যাও। আমি ফিরে আসবো, এসে তোমার খেলা দেখবো’।
আমি শুধু আমার বাবার স্বপ্ন তাড়া করছি। এটাই আমার ক্রিকেট খেলার পেছনে সবচেয়ে বড় মোটিভেশন। দুর্ভাগ্যবশত, তিনি আমার বড় ভাই ও আমাকে, দুজনের কাউকেই দেশের হয়ে খেলতে দেখতে পারেননি। তবে আমি নিশ্চিত উনি যেখানে আছেন সেখান থেকে আমাকে খেলতে দেখে খুশি হচ্ছেন।’

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget