Bhola News Bangladesh(Lalmohon)

Latest Post

আপনারা হয়ত কোনো দেশ আছে যাতে কোনো মাটি নেই এটি কি কখনো ভেবেছেন |প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এরকম একটি দেশের নাম বলব এবং এর ইতিহাস সম্পর্কে জানাবো |

এই দেশটি 2 সেপ্টেম্বর 1967 সালে স্বাধীন হয় | এটি সবচেয়ে ছোট দেশও বটে | হ্যা এর নাম হচ্ছে সিল্যান্ড |
যে দেশে মাত্র 27 জন মানুষ থাকে
সিল্যান্ড :রাজধানীর নাম HM Fort Roughs

সিল্যান্ড একটি অণুরাষ্ট্র (ইংরেজি Micronation মাইক্রোনেশন)। এখানকার বাসিন্দারা নিজেদেরকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবী করলেও বিশ্বের কোনও সার্বভৌম রাষ্ট্র একে রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়নি

সবচেয়ে ছোট দেশ |
সিল্যান্ড :আয়তন ৫৫০ বর্গমিটার

ভৌগিলিক অবস্থান :
  • এই তথাকথিত ক্ষুদ্রতম দেশটির মোট আয়তন ৫৫০ বর্গমিটার। 
  • ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান। দেশটির একটি রাজধানীও রয়েছে। দেশটির রাজধানীর নাম HM Fort Roughs
  •  এই দেশটি সাগরের উপর ভাসমান অবস্থায় রয়েছে। মাটি থেকে অনেকটা উপরে দুটো বড় বড় ইস্পাতের পাইপের উপর এই দেশটির অবস্থান। এই দেশটিতে কোনো মাটি নেই। পুরোটাই ইস্পাত। 
  • এই দেশটিতে যেতে হলে ইংল্যান্ডের উত্তর উপকূল থেকে ১০ কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে। 
  • দেশটিতে একটিমাত্র ঘর চোখে পড়বে এবং সেটিই এই দেশের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের উপর দেশটির পতাকা উড়তে দেখা যাবে।

মুদ্রা :
  1. মজার বিষয় হচ্ছে সে দেশে মুদ্রাও রয়েছে | 
  2. দেশটিতে ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিল্যানন্ড ডলার।
  3. তবে বাইরের কোনো দেশে এই মুদ্রা চলে না।

এখন প্রশ্ন আসতে পারে কিভাবে স্বাধীন হলো | হ্যা এই দেশকে কেউ স্বীকৃতি দেয়নি তবে বিরোধিতা ও করেনি  |


ইতিহাস :



  • এটি আসলে ২য় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। জার্মান সেনারা যে কোনো সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকে ব্রিটিশ সেনাবাহিনী ইংল্যান্ডের উপকূলভাগে সমুদ্র দুর্গ বানানোর পরিকল্পনা করল। 
  • সে পরিকল্পনা থেকেই উপকূল থেকে ১০ কিলোমিটার গভীরে বানানো হলো মউনশেল সি ফোর্ট। এখান থেকে শত্রু যুদ্ধ জাহাজগুলোর ওপর নজরদারি করা হতো। প্রয়োজনে শত্রু জাহাজে আক্রমণ পরিচালনার কাজও চলত।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে অন্যান্য অসংখ্য দুর্গের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী এটাকেও পরিত্যক্ত ঘোষণা করে।
  • ১৯৬৭ সালের ২রা সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক Major Paddz Roy Bates এবং তার পরিবার এই জায়গাটির স্বত্বাধিকারী হোন। তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় 
  • | পৃথিবীর কোনো দেশ এখনও সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতা করেনি। মোট জনসংখ্যার তিনজনই Bates পরিবারের সদস্য এবং যথাক্রমে তারা এই রাজ্যের রাজা, রানী এবং রাজপুত্র
সিল্যান্ড: রাজা Major Paddz Roy Bates

পতাকা এবং প্রতীক :

সিল্যান্ডের  নিজস্ব পতাকা এবং প্রতীক রয়েছে   

 মাটি নেই দেশে
সিল্যান্ড : পতাকা
যে দেশে মাত্র 27 জন মানুষ থাকে এবং মাটি নেই দেশে,এবং সবচেয়ে ছোট দেশ |
সিল্যান্ড :প্রতীক 

অগ্নিকান্ড : 

সিল্যান্ডে একবার অগ্নিকান্ড সংঘটিত হয়। সময়টি ছিল ২০০৬ সালের ২৩ জুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে।এতে সিল্যান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে ইংল্যান্ডের উদ্ধারকারী হেলিকপ্টার এসে তাদেরকে উদ্ধার করে। পরবর্তীতে সিল্যান্ডকে মেরামত করা হলে ২০০৬ সালের নভেম্বরে তারা আবার সিল্যান্ডে ফিরে যান


BY : siddikur Rahman Rayhan



কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তরজমাসহ কুরআন পড়ানো হবে


স্পি’কার আসাদ কায়সারের সভাপতিত্বে জাতীয় পরিষদের অধিবেশনটিতে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলী মুহাম্মদ খান প্র’স্তাবটি উপ’স্থাপন করেছিলেন।


পাকি’স্তানের জাতীয় পরিষদের দেশের সকল কলেজ ও বিশ্ববি’দ্যালয়ে কুরআন তরজমা শিক্ষাদানের প্র’স্তাব গৃহীত হয়েছে।




প্রস্তাবনায় বলা হয়, দেশের যে সমস্ত প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদ সহ কুরআন পড়ানো হয় না সেই সমস্ত বিশ্ববিদ্যা’লয়গুলোতেও অ’র্থ সহ কোরআন পড়ানো উচিত।





সেখানে আরো বলা হয়, আমাদের প্র’জন্মের জন্য জ্ঞানের এক নতুন দার উন্মোচিত হবে কুরআনের উ’র্দু তরজমা পাঠে।





আলী মুহাম্মদ খান কর্তৃক উপ’স্থাপিত প্র’স্তাবটি সংসদে সর্বস’ম্মতভাবে পাস হয়।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের সর্বাধিক জনবহুল প্রদেশ পা’ঞ্জাবের বিশ্ববিদ্যালয়গুলিতে অনুবাদ সহ পবিত্র কুরআন শিক্ষার সি’দ্ধান্ত নেওয়া হয়েছিল।




এমনকি সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ডিগ্রি অর্জনের জন্য অনুবাদ সহ কুরআন অধ্যায়ন একটি অপ’রিহার্য শর্ত।


ভিআইপি প্রতারক শাহেদকে গ্রেফতার করেছে র‌্যাব।
অবশেষে বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিম র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) হাতে ধরা পড়লেন।আজ বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ ও সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনার ভয়াল থাবায় স্তব্ধ প্রায় গোটা দুনিয়া

। থেমে গেল গতির ক্রিকেটও।

অবশেষে ১১৬ দিন পর মাঠে ফিরলো ক্রিকেট!

ময়দানে লড়াই হয় ওয়েস্ট ইন্ডিজ বনাম ক্রিকেটের পিতা তথা ইংল্যান্ডের বিপক্ষে।

প্রথম ম্যাচে জয় চিনিয়ে নেয় ক্যারিবীয়রা।
No photo description available.

চাকরি দিচ্ছে সরকার
৩৮ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে সরকার
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে ২৫৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:  নার্সিংয়ে স্নাতক/ডিপ্লোমা ইন 

নার্সিং/ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড 

মিডওয়াইফারি সনদ

দক্ষতা: বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধন
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ০১ মার্চ ২০২০ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর
আবেদনের নিয়ম: সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট bpsc.teletalk.com.bdbpsc.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ মার্চ ২০২০ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন

করোনাভাইরাস থাকবে ২০২৪ সাল পর্যন্ত!
মানব সভ্যতা এখন এক বৈশ্বিক সংকট মোকাবেলা করছে। সম্ভবত আমাদের এই প্রজন্মের সবচেয়ে বড় সংকট। করোনা ঝড়ে বিপর্যস্ত বিশ্বের প্রায় সব দেশ। ঘাতক এই ভাইরাসকে ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। লকডাউন চলছে দেশে দেশে।
তবে এতকিছু করার পরও কিছুতেই রোখা সম্ভব হচ্ছে না মারণ ভাইরাসের সুনামি স্রোত। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন কবে থামবে এই ঝড়?
তবে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছেন পিলে চমকে যাওয়া খবর। বলছেন এ প্রাণঘাতী ভাইরাস আরও ৪ বছর থাকতে পারে।  তদের মতে, আগামী ২০২৪ সাল পর্যন্ত থাকবে করোনাভাইরাসের হুমকি।
এ ভাইরাস মোকাবেলায় ২০২২ সাল পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলতে হতে পারে। পাঁচজন গবেষকের এ গবেষণা মঙ্গলবার সায়েন্স জার্নালে প্রকাশিত হয়।
গবেষণায় বলা হয়েছে, আগামী দুই বছর টানা এক জায়গায় থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, বিষয়টি এমন নয়। তবে যদি করোনার কোন ভ্যাকসিন এই সময়ের মধ্যে আবিষ্কার না হয় তাহলে এটা অবশ্যই মেনে চলতে হবে।
গবেষকরা আরও বলেন, করোনা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতির দিকে আরও নজর দেওয়া উচিত যেহেতু ভাইরাসটি ২০২৪ সাল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে হার্ভার্ডের গবেষকদের এ পর্যবেক্ষণ হোয়াইট হাউসের পূর্বাভাসের একদম বিপরীত। হোয়াইট হাউস থেকে এক পর্যবেক্ষণে বলা হয়েছিল, এই গ্রীষ্মেই করোনাভাইরাস মহামারি দূর হয়ে যাবে। চীনের প্রধান ভাইরাস বিশেষজ্ঞ ডঃ ঝং নানশান দাবি করেছেন যে, আগামী চার সপ্তাহের মধ্যে পুরো বিশ্ব বদলে যাবে। মানে আগের মতোই হবে। করোনার ভাইরাসের নতুন কেস আসা কমবে। পৃথিবী থেকে বিদায় নেবে করোনাভাইরাস।
উল্লেখ্য, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি সত্ত্বেও করোনার বিস্তার ঠেকাতে পৃথিবীর বিভিন্ন দেশ স্কুল, কলেজ, ও মার্কেট বন্ধ রেখে সামাজিক দূরত্ব মেনে চলছে।  কভিড-১৯ এর কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমানে সবচেয়ে বেশি সংকটে পড়েছে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা। বিশ্বজুড়ে ১ লাখ ৩৪ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে এ ভাইরাস। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। সূত্র-সাউথ চায়না মনিটরিং পোস্ট।করোনাভাইরাস থাকবে ২০২৪ সাল পর্যন্ত!

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ধুমকেতু সোয়ান

আমাদের এই গ্রহের দিকে ধেয়ে আসছে একটি ধুমকেতু। বিজ্ঞানীরা এর নামে দিয়েছেন সোয়ান। বুধবার রাতে এটিকে খালি চোখে দেখাও যাবে। তবে কখন ঠিক তা দেখা যাবে তা নিশ্চিত করে এখনও বলা যাচ্ছে না।
বিজ্ঞানীরা মনে করছেন ১২ মে সোয়ান থাকবে ৮৩ মিলিয়ন কিলোমিটার দূরে। পৃথিবীর পূর্ব-উত্তর অংশে থেকে এটি দেখা যাবে সূর্য ওঠার ঠিক আগে। এ মাসের শেষদিকে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একে উজ্জ্বল আকারে দেখা যাবে।
বর্তমানে ধুমকেতুটি ৭৫ মিলিয়ন মাইল দূর দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। অত্যন্ত উজ্জ্বল এই ধুমকেতুর লেজ একেবারে নীল।
সোয়ান ধুমকেতুকে প্রথম দেখা যায় মার্চের শেষদিকে। প্রথম এটিকে লক্ষ্য করেন মহাকাশচারী মাইকেল মাতিয়াজু। তার পর থেকেই ক্রমশ উজ্জ্বল হচ্ছে সোয়ান।
বর্তমানে পৃথিবী থেকে সোয়ানের দূরত্ব ৮৫,০৭১,৭৭৮ কিলোমিটার। এর আলো পৃথিবীতে আসতে সময় লাগে ৪ মিনিট ৪৩.৭৬৮৯ সেকেন্ড।
কীভাবে দেখা যেতে পারে সোয়ানকে: বুধবার অর্থাৎ ১৩ মে সোয়ান পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। সবচেয়ে ভালো হয় একেবারে ভোরে দেখার চেষ্টা করলে

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget